বিয়ের প্রলোভনে গৃহবধূকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় এক গৃহবধুকে বিয়ের প্রলোভন দেখিয়ে (৩০) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৫ জানুয়ারি (শনিবার) চট্টগ্রাম মেট্রোপলিটন বন্দর থানার কলসী দিঘীরপাড় এলাকা থেকে ওই গৃহবধুকে উদ্ধার করা হয়। এ সময় ওই গৃহবধুকে ধর্ষণের অভিযোগে রাসেল আহমদ (২৫)কে গ্রেপ্তার করে কুলাউড়ায় নিয়ে আসা হয়।
পুলিশ জানায়, কুলাউড়ার এক গৃহবধুকে বিয়ের প্রলোভন দেখিয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার আলতা মিয়ার পুত্র রাসেল গত ৫ জানুয়ারি পালিয়ে যায়। রাসেল ওই গৃবধুকে চট্টগ্রামে কলসী দিঘীরপাড় এলাকায় একটি বাসায় রেখে পালাক্রমে ধর্ষণ করেন।
এদিকে গৃহবধুর ভাসুর এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিম ও অভিযুক্তের অবস্থান চট্রগ্রামে শনাক্ত করেন। পরে কুলাউড়া থানা পুলিশ চট্রগ্রামের কলসী দিঘীরপাড় এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে রাসেলসহ ওই গৃহবধুকে উদ্ধার করেন।
শনিবার বিকেলে ভিকটিম গৃহবধু থানায় বাদি হয়ে রাসেলকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মামলায় রাসেলকে গ্রেপ্তার দেখিয়ে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে রাসেল ওই গৃহবধুকে পালিয়ে নিয়ে যায় এবং পালাক্রমে ধর্ষণ করে। ওই গৃহবধু বাদি হয়ে ধর্ষণ মামলা দায়ের করলে আটক রাসেলকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed