অভিজ্ঞতা নিতে ৪৪ জনের বহর নিয়ে খুলনায় সিসিক মেয়র
বৈশাখী নিউজ ডেস্ক: অভিজ্ঞতা নিতে সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর, প্রকৌশলী, কর্মকর্তাসহ ৪৪ জনের বহর নিয়ে খুলনায় গেলেন মেয়র আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটের সময় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে করে সিসিকের বহরটি ঢাকায় যায়।
পরে সেখান থেকে ইউএস বাংলার অন্য আরেকটি ফ্লাইটে ঢাকা-যশোর পরে খুলনা এয়ারপোর্টে গিয়ে পৌঁছান তারা। পরে সেখান থেকে ইউএস বাংলার একটি স্পেশাল বাসে করে বিকাল ৩টায় খুলনা সিটি কর্পোরেশনে গিয়ে পৌঁছান তারা।
সিসিক সূত্র জানায়, খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক বর্জ্য ব্যবস্থাপনা ও নিষ্কাশনের সমন্বিত প্রক্রিয়া, কর্পোরেশনের রাজস্ব আদায় কার্যক্রম ই-গভর্নেন্স ও উদ্ভাবন পরিকল্পনা বাস্তবায়ন পদ্ধতি, অপরিশোধিত পেট্রোলিয়াম প্ল্যান্ট এর কার্যক্রম এবং খুলনা ওয়াসা পানি সরবরাহ কার্যক্রম পরিদর্শন করবেন সিসিকের কাউন্সিলর, প্রকৌশলী ও কর্মকর্তাগণ। এসব পরিদর্শন করে অভিজ্ঞতা অর্জন করতে ১৩ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, সংশ্লিষ্ট স্থায়ী কমিটির কাউন্সিলরবৃন্দ, প্রকৌশলীবৃন্দ ও কর্মকর্তাগণ খুলনায় অবস্থান করবেন।
এদিকে, সিসিকের এ সংক্রান্ত অফিস আদেশে সিসিক মেয়রসহ সংশ্লিষ্ট ২২ জনের ভ্রমণের কথা থাকলেও সরকারি খরচে ৪৪ জনের বিশাল বহর নিয়ে খুলনা গেছেন আরিফুল হক চৌধুরী। ৩ দিনের সরকারি এ ভ্রমণের ফাঁকে বিভিন্ন পর্যটনকেন্দ্র্রেও ঘুরে বেড়ানোর পরিকল্পনা তাদের রয়েছে বলে জানা গেছে।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed