কানাইঘাটে র্যাবের অভিযানে বিদেশি মদ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার বড়ভাগ এলাকা হতে র্যাবের অভিযানে ৯৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
র্যাব-৯, সিলেট এর আওতাধীন সিপিএসসি, ইসলামপুর, সিলেট এর একটি আভিযানিক দল গতকাল বুধবার কানাইঘাট থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কানাইঘাট থানাধীন বড়ভাগ সাকিনস্থ জনৈক আব্দুল লতিফ এর বসতবাড়ির পূর্ব পাশের ফাঁকা জায়গায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য নিয়ে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল উক্ত স্থানে উপস্থিত হলে কতিপয় ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে কানাইঘাট থানাধীন বড়ভাগ সাকিনস্থ জনৈক আব্দুল লতিফ এর বসতবাড়ির পূর্ব পাশের ফাঁকা জায়গা হতে পরিত্যক্ত অবস্থায় ৯৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মাদক তথা বিদেশী মদ কানাইঘাট থানায় জিডি মুলে হস্তান্তর করা হয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed