বিশ্বনাথে মাস্ক বিতরণ করলেন ইউএনও
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বৃহস্পতিবার পৌর শহরের পুরাতন ও নতুনবাজারে মাস্ক বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বাজারের অলি-গলিতে চলাচলকারী মাস্ক বিহীন জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুসরাত জাহান মাস্ক বিতরণকালে বলেছেন, আজ সতর্ক করে গেলাম। পরবর্তীতে মাস্ক ছাড়া চলাচল করলে শাস্তি হবে।
এসময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, সহকারি কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, ইউপি সদস্য শাহনেওয়াজ চৌধুরী সেলিম, জহুর আলী, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সচিব বিজিত সরকার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল প্রমুখ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed