মোগলাবাজার থেকে শিশু নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার থানাধীন কুচাইয়ের শ্রীরামপুরের রাসেল মিয়ার বাড়ির আশপাশ থেকে আড়াই বছরের শাহীন নামে একটি নিখোঁজ হয়েছে।
এই বিষয়ে শিশুর পিতা সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা, পলক এলাকার মৃত মছদ্দর আলীর পুত্র বর্তমানে রাসেল মিয়ার বাড়ির ভাড়াটিয়া আবুল হোসেন এসএমপির মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং- ২১৫/০৫.০১.২০২২ইং।
আবুল হোসেন সাধারণ ডায়েরীতে উল্লেখ করেন, আমি ও আমার স্ত্রী প্রত্যেক দিনের মত গত ৪ জানুয়ারী কাজে চলে যাই। কাজ থেকে ফিরে বিকেল আনুমানিক ৪টায় ছেলেকে দেখতে না পেয়ে আশপাশ ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুজি করি।
সে নিখোঁজ হওয়ার সময় তার পড়নে ছিল বাদামী রঙ্গের টি-শার্ট, ফুল প্যান্ট, উচ্চতা ২ ফুট, গায়ের রং শ্যামলা, স্বাস্থ্যবান, সে সুনামগঞ্জের আঞ্চলিক ভাষা কথা বলে।
কেউ তার সন্ধান পেলে পার্শ্ববর্তী থানায় অথবা ০১৭৩২৯১৬১০৫, ০১৭২৬০৭৯৪৩৪, ০১৭২৫১৩২০৩৬ এই নাম্বার যোগাযোগ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed