Main Menu

সিলেটে করোনার বিধিনিষেধ কার্যকরে মাঠে নামছে মোবাইল কোর্ট

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাস থেকে প্রায় স্বাভাবিক জীবনযাপনের প্রস্তুতি নিতে শুরু করেছিল সিলেটেবাসী। সিলেটে দৈনিক মৃত্যু নেমে এসেছিল শুণ্যের কোটায়। করোনা আক্রান্তের সংখ্যাও কমেছিল। জনসচেতনতা তৈরি ও টিকা দেওয়ার কারণে সিলেটের মানুষ করোনা বিপর্যয় প্রায় কাটিয়ে উঠে।

কিন্তু করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে শঙ্কার মধ্যে পড়েছে সিলেটের জনগন। খুব দ্রুতই ছড়িয়ে পড়তে শুরু করা ওমিক্রনকে উদ্বেগজনক ভ্যারিয়েন্ট হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতোমধ্যে ওমিক্রন ঠেকাতে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে ১১ দফা বিধিনিষেধ জারি করেছে সরকার। বিধিনিষেধ কার্যকর করতে সারাদেশের মতো সিলেটেও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান বলেন, ‘করোনাভাইরাস মহামারি প্রতিরোধে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে ১১ দফা বিধিনিষেধ জারি করেছে সরকার। এই ১১ দফা বিধিনিষেধ বাস্তবায়নে আমরা সিলেটের প্রতিটি উপজেলা ও সিলেট নগরীতে মোবাইল কোর্ট পরিচালনা করবো।’

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক ডাঃ হিমাংশু লাল রায় জানান, সিলেটে এখন পর্যন্ত কোনো ব্যক্তির ওমিক্রন শনাক্ত হয়নি। ওমিক্রনের উপসর্গ থাকা সিলেটের তিনজনের নমুনা ঢাকায় পরীক্ষা করা হয়েছে। তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে।

 

Share





Related News

Comments are Closed