Main Menu

লন্ডনে করোনায় বিএনপি নেতা হারিছ চৌধুরীর মৃত্যু!

বৈশাখী নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে মারা গেছেন বিএনপি নেতা হারিছ চৌধুরী। তার চাচাতো ভাই ও সিলেটের কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

মৃত্যুর প্রায় তিন মাস পর মঙ্গলবার (১১ জানুয়ারি) নিজের ফেসবুক স্ট্যাটাসে হারিছ চৌধুরীর মৃত্যুর খবর জানান আশিক চৌধুরী।

আশিক চৌধুরী জানান, হারিছ চৌধুরী গত বছরের আগস্টের মাঝামাঝি লন্ডনে করোনায় আক্রান্ত হন। হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফেরেন। কয়েকদিন পর তার করোনা রিপোর্ট নেগেটিভও আসে।

করোনার ধকল সাময়িকভাবে কাটিয়ে উঠলেও তার ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফুসফুসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেপ্টেম্বরের শেষের দিকে যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হারিছ চৌধুরী।

হারিছ চৌধুরীর মৃত্যুর সংবাদ তার মেয়ে মুন্নু চৌধুরী ফোনে দেশে জানিয়েছেন বলে জানান আশিক চৌধুরী।

আশিক চৌধুরী জানান, লন্ডনে দাফন করা হয়েছে হারিছ চৌধুরীকে। পরিবারের সদস্যদের সাথে তিনি লন্ডনে থাকতেন।’ লন্ডনের কোন এলাকায় তিনি মারা গেছেন-তা তার জানা নেই বলে জানান আশকি চৌধুরী।

Share





Related News

Comments are Closed