সিলেট নগরীতে চারদিন ধরে যুবক নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে গত ৭ জানুয়ারি থেকে মো. সাহাদ আক্রাম খান রাহি (২৬) নামের এক যুবক নিখোজ রয়েছেন। তিনি মহানগরীর শাহপরান থানাধীন টিলাগড়ের ভাটাটিকর-২ এলাকার মৃত গোলজার খানের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি সকাল ১১ টায় বাসা থেকে টিলাগড় পয়েন্টে যাওয়ার কথা বলে বের হন মো. সাহাদ আক্রাম খান রাহি। এরপর থেকে আজ অবধি তিনি আর বাসায় ফেরেননি। তার সাথে থাকা মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব সকলের বাসায় খোঁজ করে তাকে না পাওয়া গেলে তার ছোট ভাই মো. রাহাত খান পরদিন ৮ জানুয়ারি শাহপরান থানায় সাধারণ ডায়রি করেছেন। (জিডি নং-৩৮৭)।
নিখোজ সাহাদ খান রাহির গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, পড়নে সবুজ টিশার্ট ও নেভিব্লু হাফ হাতা সুইটার ছিল।
কেউ রাহির খোঁজ পেলে শাহপরান থানা বা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তার পরিবার। বিজ্ঞপ্তি
Related News
শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী সংস্কার ও গাছা-পালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার (৩১ অক্টোবর) সিলেটের গুরুত্বপূর্ণRead More
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More



Comments are Closed