Main Menu

জকিগঞ্জে ব্যালট বাক্স ছিনতাইর ঘটনায় মেম্বারপ্রার্থী কারাগারে

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বুধবার বিকেল সোয়া ৩টার দিকে ব্যালট বাক্স ছিনতাই করে বাক্স ভেঙে ব্যালট পেপার পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় মামলা দায়ের করেছেন ঐ ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জায়েদ আহমদ। বৃহস্পতিবার অজ্ঞাত ৮/১০ জনকে আসামী করে তিনি বাদী হয়ে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ঐ মামলায় মাখন মিয়া নামের এক মেম্বার প্রার্থীকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। মামলা রের্কডের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

Manual4 Ad Code

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে গ্রেফতার মাখন মিয়াকে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

Manual7 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোটের দিন বিকেল সোয়া ৩টার দিকে হঠাৎ করে উশৃঙ্খল কয়েকজন ভোটার গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঢুকে দুটি বুথের ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে যায়। পরে বাক্সগুলো ভেঙ্গে সব ব্যালট পেপার পার্শ্ববর্তী একটি বাড়ির পুকুরে ফেলে দেন। এ সময় কেন্দ্রে চরম বিশৃঙ্খলা ও উত্তেজনা দেখা দেয়। এ কারণে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শুক্কুর মাহমুদ ভোট গ্রহণ ও ফলাফল স্থগিত করেন। ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক গণিপুর গ্রামের জামায়াত আহমদ চৌধুরী ও মেম্বার প্রার্থী মাখন মিয়াকে সন্দেহজনভাবে আটক করে পুলিশ। পরে ঐ দিন রাতে জামায়াত চৌধুরীকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী ছাড়িয়ে নিয়ে যান। কিন্তু মাখন মিয়াকে ছাড়েনি পুলিশ।

Manual1 Ad Code

এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেমের মোবাইল ফোনে বার বার কল করার পরও তিনি কল রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code