Main Menu

জকিগঞ্জে নৌকার বিজয় মিছিলে গিয়ে ছাত্রলীগ কর্মীর মৃত্যু

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ইউপি নির্বাচনে নৌকার বিজয় মিছিলের মোটরসাইকেল শোডাউনে গিয়ে দুর্ঘটনায় আশরাফুল ইসলাম তোষার নামের এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু ঘটেছে।

Manual6 Ad Code

নিহত আশরাফুল ইসলাম জকিগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র ও সুলতানপুর ইউপির ভক্তিপুর গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে। বুধবার গভীর রাতে সিলেট ওসমানী হাসপাতালে তার মৃত্যু হয়।

Manual5 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ইউপি ভোটের ফলাফলের পর রাত সাড়ে ৯টার দিকে বারঠাকুরী ইউপির চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপুর সমর্থকরা মোটরসাইকেল শোডাউন করে আনন্দ মিছিল বের করলে হাসিতলা গ্রামের আব্দুল ওহিদের সঙ্গে মোটরসাইকেল শোডাউনে যায় ছাত্রলীগ কর্মী আশরাফুল ইসলাম তোষার। মোটরসাইকেল শোডাউনটি গঙ্গাজল এলাকায় পৌঁছার পর আরেকটি মোটরসাইকেলর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আশরাফুল ইসলাম তোষার মারাত্মক আহত হলে তাৎক্ষনিক সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়। সেখানে গভীর রাতে তার মৃত্যু ঘটে। তরুণ আশরাফুল ইসলামের মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Manual8 Ad Code

বারঠাকুরী ইউপির চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু জানিয়েছেন, নিহত আশরাফুল ইসলাম তোষারের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবেনা। বিষয়টি স্থানীয়ভাবে সমাধান হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে শুক্রবার লাশ দাফন করা হবে।

এ ব্যাপারে জানতে জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেমের মোবাইল ফোনে বার বার কল করার পরও তিনি কল রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code