Main Menu

জাবিতে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা

বৈশাখী নিউজ ডেস্ক: দেশব্যাপী করোনা পরিস্থিতি বিবেচনায় সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।

বুধবার (৫ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ।

তিনি বলেন, আগামী রোববার (৯ জানুয়ারি) থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত তাত্ত্বিক ক্লাসগুলো বন্ধ থাকবে। দেশব্যাপী করোনার প্রকোপ বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধ থাকবে।

তবে স্বল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে একাধিক গ্রুপ করে চলমান পরীক্ষা ও ব্যবহারিক ক্লাসগুলো যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অব্যাহত থাকবে। একাধিক কক্ষে পরীক্ষাগুলো নেওয়া যাবে। প্রয়োজনে পরীক্ষার হল বৃদ্ধি ও ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে গ্রুপ সংখ্যা বৃদ্ধি করা হবে বলেও জানান রহিমা কানিজ।

Share





Related News

Comments are Closed