Main Menu

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে সহিংসতায় ১১ জন নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: পঞ্চম ধাপের ইউনিয়ন নির্বাচনে সংঘাত-গোলাগুলিতে ১১ জন নিহত হয়েছেন। বর্জন, জাল ভোট, কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই ও খুনোখুনির মধ্য দিয়ে বুধবার (৫ জানুয়ারী) এ ধাপে ৭০৭ ইউপিতে ভোট শেষ হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। ফলাফল ঘোষণার পরও বিভিন্ন জেলায় সহিংসতা ঘটেছে।

ভোটের দিন সংঘাত-গোলাগুলিতে বগুড়ায় পাঁচজন, গাইবান্ধায় একজন, মানিকগঞ্জে একজন, চট্টগ্রামে একজন, চাঁদপুরে একজন ও নওগাঁয় একজন নিহত হয়েছেন। এছাড়া ঝিনাইদহে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত একজনও এদিন মারা গেছেন। সব মিলিয়ে চলমান ইউপি নির্বাচনের সংঘাতে এ পর্যন্ত ১০৭ জনের প্রাণহানি ঘটল।

 

Share





Related News

Comments are Closed