এমসি কলেজে দু’দিনব্যাপী জব ফেয়ার শুরু ৬ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এমসি (মুরারিচাঁদ) কলেজে দুইদিন ব্যাপী জব ফেয়ার আয়োজন করা হয়েছে। কর্মসংস্থান নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা প্রতিষ্ঠান জার্নিমেকার জবস এর সহায়তায় ৬ ও ৯ জানুয়ারি এই জব ফেয়ারটি অনুষ্টিত হবে।
শিক্ষার্থীদের চাকরি প্রদানের লক্ষে এই মেলায় দেশের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান উপস্থিত থাকবে।
দুই দিনের এই আয়োজনে, প্রথম দিন জার্নিমেকার জবস এর পক্ষ থেকে এমসি কলেজে সকল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ক্যারিয়ার ডেভলাপমেন্ট সম্পর্কিত একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিনে অনলাইনে আবেদন করা চাকরীপ্রার্থীদের মধ্য থেকে ইন্টারভিউ নেওয়া হবে এবং যোগ্য প্রার্থীদের চাকরিতে নিয়োগ দেওয়া হবে।
চাকরি প্রার্থীরা জার্নিমেকার জবস এর ওয়েবসাইট www.journeymakerjobs.com ভিজিট করে চাকরিতে আবেদন করতে পারবে। আবেদন করার জন্যে জার্নিমেকার জবসে প্রার্থীদের একটি জবসিকার অ্যাকাউন্ট থাকতে হবে। জব ফেয়ারে এমসি (মুরারিচাঁদ) কলেজের সকল সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।
Related News
ওসমানীনগরে জমি নিয়ে বিরোধে কুপিয়ে খুন, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ‘আতিক মিয়া’ হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশালRead More
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More



Comments are Closed