থার্টি ফার্স্টের নাইটে এসএমপি’র যেসব নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে লোকসমাগম ও পার্টি করতে দেওয়া হবে না। সেই সাথে আবাসিক হোটেলে ডিজে পার্টির আয়োজন করা যাবেনা।
সেই সাথে শুক্রবার (৩১ ডিসেম্বর) থেকে শনিবার (১ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত সিলেট মহানগর এলাকায় উন্মুক্ত স্থানে কোন প্রকার সাংস্কৃতি অনুষ্ঠান, আতশবাজি/ পটকা ফুটানো নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে থার্টি ফাস্ট নাইট উপলক্ষ্যে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে এসব নির্দেশনা জারি করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের।
তিনি জানান, এবারের থার্টি ফার্স্ট নাইটে মহানগর পুলিশের পক্ষ থেকে কয়েকটি নির্দেশনা জারি করা হয়েছে। কেউ এই নির্দেশনা বাহিরে কোন কার্যক্রম চালালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মহানগর পুলিশের অধ্যাদেশ ২০০৬ সালের ধারা ২৯, ৩০, ৩১, ৩২ এর প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়। সেই সাথে মহানগর এলাকায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
Related News
শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী সংস্কার ও গাছা-পালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার (৩১ অক্টোবর) সিলেটের গুরুত্বপূর্ণRead More
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More



Comments are Closed