সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশী আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে ভারতীয় নাগরিক খাসিয়ার গুলিতে এক বাংলাদেশী নাগরিক আহত হয়েছেন।
আহত বাংলাদেশী শৈলেন কন্দ (২৬) উপজেলার কালাইরাগ গ্রামের দেব কন্দের ছেলে।
শুক্রবার (৩১ ডিম্বের) সকাল ১১টায় কালাইরাগ ১২৫৩/৩ এস পিলারের উত্তর পাশে ভারতীয় অংশে এ ঘটনা ঘটে। আহত শৈলেন কন্দকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে।
কালাইরাগ বিজিবি’র ক্যাম্প কমান্ডার সুবেদার হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলাদেশী নাগরিককে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে।
« নতুন বছরে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা (Previous News)
(Next News) থার্টি ফার্স্টের নাইটে এসএমপি’র যেসব নিষেধাজ্ঞা »
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed