সিলেটে জেলা ইজতেমার ২য় দিনে মুসল্লিদের ঢল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার খাদিমপাড়ার কল্লগ্রামস্থ বাইপাস এলাকায় জেলা ইজতেমার ২য় দিন সম্পন্ন হয়েছে। ২য় দিন শুক্রবার হওয়ায় বিভিন্ন স্থান থেকে ইজতেমার ময়দানে জুম’আর নামাযে হাজার হাজার মুসল্লিরা অংশগ্রহণ করেন।
শনিবার (১ জানুয়ারী) আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
এতে তাবলীগ জামাত বাংলাদেশ সুরাদের মুরব্বীর পক্ষে শুক্রবার বাদ ফজর থেকে বয়ান পেশ করেন শ্রীলঙ্কার আলিম ও দুবাশী মাওলানা আং কাদির, সকাল ১০টা থেকে তালিমের ফজিলত পেশ করেন মুফতি এহিয়া, বাদ জুম্মা বয়ান পেশ করেন মুফতি মুয়াজ বীন নুর, বাদ আসর বয়ান পেশ করেন হাজী আওলাদ লন্ডন, বাদ মাগরিব বয়ান পেশ করেন মুফতি উসামা। এছাড়াও সৌদি, শ্রীংলকা, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত বিশিষ্ট মুরব্বীরা বয়ান পেশ করেন।
শনিবার বাদ ফজর বয়ান পেশ করবেন মাওলানা আং কাদির, হেদায়েতর কথা পেশ করবেন তারেক। আখেরি মোনাজাত করবেন সৈয়দ ওয়াসিফ।
শুক্রবার জুম’আর নামাজে ইমামতি করেন মাওলানা আব্দুল করিম। এরপর মোনাজাতে তিনি ইজতেমার কামিয়াবি, অংশগ্রহণকারীসহ সব মুসলমানদের গোনাহ মাফ, দুনিয়া ও আখেরাতের কল্যাণ, বিশ্ব শান্তি, বিশ্ববাসীর সুখ-সমৃদ্ধি কামনা করেন।
শনিবার সকাল ১১টায় আখেরী মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হবে সিলেট জেলার ইজতেমা। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed