সিকৃবি ফটোগ্রাফিক সোসাইটির নতুন কমিটি
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি এর চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে গোলাম কিবরিয়া রব্বানী সভাপতি এবং আকাশ রয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ অনুষদের সম্মেলনকক্ষে এ উপলক্ষে এক সভা হয়।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আবির হেলাল উচ্ছাস। সভা সঞ্চালন করেন মোঃ মোশাররফ হোসেন। সভা শেষে নতুম কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ডীন কাউন্সিলের আহবায়ক ড. মুহম্মদ রাশেদ আল মামুন।
কমিটির অন্যরা হচ্ছেন সহ-সভাপতি ফাহমিদা আক্তার, আল-রাফাত, ফাহিম মজুমদার, নীলোৎপল দে, আবদুল্লাহ মোহাম্মদ আসিফ, শতাব্দী পুরকায়স্থ, নাফিস শহীদ ফাহিম, রায়হান আহমেদ, নাইমা সুলতানা, বদরুজ্জামান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজিবুল ইসলাম, জুবায়ের বিন আহমেদ, সারোয়ার রাহমান হৃদয়, কোষাধ্যক্ষ প্রশান্ত সিংহ প্রান্ত এবং সহকোষাধ্যক্ষ ফাহিম মাহফুজ রুহাদ।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed