খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে মহিলাদলের মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিসিকের ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র এডভোকেট রোকসানা বেগম শাহনাজ এর উদ্যোগে সিলেট নগরীতে একটি মিছিল বের করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে ও সিলেট মহানগর মহিলা দলের কর্মী সম্মেলন সফলের লক্ষে ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দরগাহ হযরত শাহজালাল রহঃ মাজারে প্রধান গেইটের সামনে সমাবেশে মিলিত হন।
এসময় উপস্থিত নেতা কর্মীদের উদ্যোশে মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট রোকসানা বেগম শাহনাজ বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা ও নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় দেশের জনগণকে সাথে নিয়ে মহিলা দল ও বিএনপি সরকারের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তিনি দেশের মানুষের স্বার্থে বিএনপি’র সাথে কাদে কাদ মিলিয়ে মহিলা দলের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
সমাবেশ শেষে নেতাকর্মীদের নিয়ে সিলেট মহানগর মহিলা দলের ত্রি-বার্ষিক সম্মেলনে এডভোকেট রোকসানা বেগম শাহনাজ যোগদান করেন। বিজ্ঞপ্তি
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed