শ্রীপুরে বাসায় ডেকে নিয়ে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মক্তব থেকে ফেরার পথে বাসায় ডেকে নিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এঘটনায় অভিযুক্ত আমিনুল ইসলামকে (৪৫) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আমিনুল ইসলাম (৪৫) ওই গ্রামের শামসুদ্দিনের ছেলে।
ভুক্তভোগীর স্বজনরা জানায়, উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের দক্ষিন পাড়া মসজিদের মক্তবে প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে ৭ বছরের ওই শিশু পড়তে যায়। মক্তব থেকে ফেরার পথে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে আমিনুল ইসলাম শিশুটিকে ধর্ষণ করে। এসময় কান্নাকাটি শুরু করলে তার হাতে ১০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে শিশুটি নিজ বাড়িতে গিয়ে স্বজনদের কাছে ঘটনা খুলে বলে। শিশুর স্বজরা বিষয়টি ওই মক্তবের ইমামকে জানালে তিনি এলাকাবাসীকে সাথে নিয়ে ধর্ষককে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ শিশুটিকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
শ্রীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভু্ইয়া জানান, খবর পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনের মিছিল আরও বড় করার হুঁশিয়ারিRead More
নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্টRead More



Comments are Closed