সপ্তম ধাপে ১৩৮ ইউপিতে ভোট ৭ ফেব্রুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সপ্তম ধাপে দেশের আরও ১৩৮টি ইউনিয়ন পরিষদে আগামী ৭ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৯ ডিসেম্বর) রাতে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।
তফসিল অনুযায়ী এসব ইউপিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১২ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৫ জানুয়ারি, আপিল দায়েরের শেষ তারিখ ১৮ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ২১ জানুয়ারির মধ্যে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ জানুয়ারি এবং ভোটগ্রহণ করা হবে ৭ ফেব্রুয়ারি।
এ ধাপে ২০ জেলার ২৪ উপজেলার ছয়টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকিগুলোতে প্রচলিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
ইতোমধ্যে চার ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ৫ জানুয়ারি এবং ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে ভোট হবে আগামী ৩১ জানুয়ারি।
Related News
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More



Comments are Closed