পররাষ্ট্রমন্ত্রীকে সিসিকের দেয়া সংবর্ধনায় যাচ্ছে না আ.লীগ
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীত করা ও সিলেটের উন্নয়নে বিশেষ অবদান রাখায় সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) প্রদত্ত সংবর্ধনায় যোগ দিচ্ছে না সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
নগরীর ঐতিহাসিক রেজিষ্টারী মাঠে আজ বুধবার (২৯ ডিসেম্বর) বেলা আড়াইটায় এ সংবর্ধনার আয়োজন করেছে সিসিক।
বিভিন্ন সময় আওয়ামী লীগ সম্পর্কে বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও মেয়র আরিফুল হক চৌধুরীর কটূক্তির প্রতিবাদে জেলা ও মহানগর আওয়ামী লীগ এই সিদ্ধান্ত নিয়েছে।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ জানান, সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী বিভিন্ন সময় আওয়ামী লীগকে নিয়ে অশোভন কথাবার্তা বলেন। তাছাড়া, আরও বেশ কিছু জনসম্পৃক্ত কারণে তারা সিসিকের দেয়া পররাষ্ট্রমন্ত্রীর সংবর্ধনায় যাবেন না। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানকে নিয়েই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। তবে, সংবর্ধনায় না গেলেও পররাষ্ট্রমন্ত্রীকে রিসিভ করাসহ অন্য সব ধরণের কর্মসূচিতে তারা থাকবেন এবং সংবর্ধনার আয়োজনে তারা কোন বাধা দেবেন না বলেও উল্লেখ করেন তিনি।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মূলত মহানগর আওয়ামী লীগ সংবর্ধনায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই আমরাও সেখানে যাচ্ছি না।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed