প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহবান
বৈশাখী নিউজ ডেস্ক: দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামে কেন্দ্রীয় সভাপতি নাছির উদ্দিন এডভোকেট, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক- ডাঃ অরুণ কুমার দেব এক বিবৃতিতে গত ২২ শে ডিসেম্বর জাতীয় দৈনিক আজকের পত্রিকায় সহ বিভিন্ন দৈনিক নিউজ প্রিন্টে প্রকাশিত খবরে জানা যায় সরকারী কর্মকর্তা ও কর্মচারীগণ চলতি ২৯ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব জনপ্রশাসন মন্ত্রনালয়ের কাছে দাখিলের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ অনেকাংশে আজ উপক্ষিত।
সংবাদে আরো জানা যায়, অনেক সচিব ও সরকারী কর্মচারীরা এই বিষয়ে তারা কিছুই জানেন না বলে গণমাধ্যমকে জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, চলতি বছরের ২৪শে জুন জনপ্রশাসন মন্ত্রনালয় এই বিষয়ে সব মন্ত্রনালয়ে চিঠি পাঠানো হয়। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী ২৯ ডিসেম্বরের মধ্যে সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসাব দাখিলের ব্যাপারে কঠোর নির্দেশনা জানিয়েছেন বলে এ ধরনের সংবাদ মিডিয়ায় প্রকাশ পায়।
৪০ বছর যাবৎ এই আইনটি অকার্যকর ছিল। বর্তমান সরকার এই আইনটি সচল করে সাহসী ও যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেন। অত্র সংগঠন বিগত ২২ বৎসর ধরে এই দাবীতে বিভিন্ন সময়ে সিলেট মহানগর সহ কয়েকটি জেলায় আন্দোলন সংগ্রাম করে আসছে। এমনকি গত ১৫ই সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর রাজপথে গনজমায়েত, মানববন্ধন এবং এই মহতি ও সাহসী উদ্দ্যোগ নেওয়ায় গত ৩১শে আগষ্ট মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে অভিনন্দন পত্র দেওয়া হয় এবং পরে রিসিভ কপি আমাদের কাছে পাঠানো হয়।
নেতৃবৃন্দ বলেন, ৯৫ ভাগ সরকারী কর্মকর্তা কর্মচারীগণ হিসাব দাখিলে ব্যর্থতায় প্রমাণ করে দূর্নীতির অন্যতম উৎসস্থল এই সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা। মাননীয় প্রধানমন্ত্রীর এখন সচেতন দেশবাসীর একমাত্র আশা ও ভরসা। দেশের অর্থনৈতিক উন্নয়নে নেতৃত্ব দিয়ে আপনি ইতিহাসে স্থান করে নিয়েছেন। সেটাকে টেকসই করতে হলে উচ্চ পর্যায়ে দূর্নীতির বিরুদ্ধে একটি ঐতিহাসিক প্রতিরোধ যুদ্ধেও আপনাকেই নেতৃত্ব দেওয়ার জন্য অত্র সংগঠনের পক্ষ থেকে জোর দাবী জানাচ্ছি। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed