হবিগঞ্জে মেডিকেল টেকনোলজিস্টকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব টেকনোশিয়ান) সাইফুল ইসলামকে (২৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে নেওয়ার পথে তিনি মারা যান।
এর আগে বিকাল ৪টার দিকে শহরের টাউনহল রোড এলাকায় তাকে কুপিয়ে ফেলে যায় দূর্বৃত্তরা।
নিহত সাইফুল ইসলাম জেলার মাধবপুর উপজেলার মনতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. মমিন উদ্দিন জানান, সাইফুল ইসলাম হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব টেকনোশিয়ান) হিসেবে দায়িত্ব পালন করে আসছে। মঙ্গলবার বিকেলে শহরের টাউনহল রোড এলাকায় প্রয়োজনীয় কাজ শেষে রিকশাযোগে হাসপাতালে আসছিলেন। এ সময় একদল দূর্বৃত্ত তার পথরোধ করে উপর্যপূরি কুপিয়ে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট পাঠানো হয়েছে। সেখানে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।
হবিগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) দৌস মোহাম্মদ বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িতদের আটকে অভিযান চালাচ্ছে।’
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed