Main Menu

গোলাপগঞ্জে জামানত হারালেন নৌকার দুই প্রার্থী

বৈশাখী নিউজ ডেস্ক: চলমান ইউনয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে রবিবার (২৬ ডিসেম্বর) সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই ১০টির মধ্যে ৪টি ইউনিয়নে নৌকার প্রার্থী বিজয়ী হলেও ২টিতে জামানত হারিয়েছেন সরকারদলীয় প্রার্থী। এই দুজনের মধ্যে আবার এক প্রার্থী একটি কেন্দ্রে পেয়েছেন মাত্র ২ ভোট!

জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নে আওয়ামী লীগের নৌকার প্রার্থী মো. আব্দুল করিম খান পূর্ব ফুলসাইন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মাত্র ২ ভোট পেয়েছেন। মোট ১১টি কেন্দ্রে তিনি সর্বমোট ভোট পেয়েছেন মাত্র ১৩৯টি। এতে জামানত হারান আব্দুল করিম খান।

লক্ষণাবন্দ ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ২৩ হাজার ২৪৮। এ ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী খলকুর রহমান ৯ হাজার ৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৭ হাজার ২২৬ ভোট।

অপরদিকে, উপজেলার লক্ষীপাশা ইউনিয়নে নৌকার প্রার্থী মাহমুদ আহমদ চৌধুরী পেয়েছেন মাত্র ৩৪৬টি ভোট। এ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলীম তুহিন মোটরসাইকেল প্রতীকে ৫ হাজার ৩৬১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

Share





Related News

Comments are Closed