জকিগঞ্জে ৪ আওয়ামীলীগ নেতাকে বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: নৌকা প্রতীক পাওয়া দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনের ঘোষণা দেওয়ায় সিলেটের জকিগঞ্জে আরও ৪ জনকে আওয়ামীলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, দলীয় নির্দেশনা না মেনে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় জকিগঞ্জে আওয়ামী লীগের ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ২৫ ডিসেম্বর তাদের বহিষ্কার করা হয়।
বহিস্কৃতরা হলেন- উপজেলার বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও সিলেট মহানগর যুবলীগের সাবেক সদস্য সুমন আহমদ, ৪ নং খলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল গফুর, সুলতানপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ও জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম এবং ৮নং কসকনকপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ও জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আলতাফু রহমান লস্কর।
সিলেট জেলা আওয়ামী লীগ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed