Main Menu

ওসমানী বিমানবন্দরে ১১ কেজি স্বর্নসহ ৪ যাত্রী আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা চার যাত্রীর কাছ থেকে ১১ কেজি ২২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস।

সোমবার (২৭ ডিসেম্বর) সকালে ওই ৪ যাত্রীর লাগেজ তল্লাশি করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। এ সময় এই চারজনকে আটক করে কাস্টমসের কর্মকর্তারা।

আটককৃতরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার কায়স্থগ্রামের আব্দুল আহাদের ছেলে মকবুল আলী, কেউরিয়া হাওরের মনতাজ আলীর ছেলে বশির উদ্দিন ও বাঁশবাড়ি এলাকার নাজিম উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ এবং হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার শেখ মো. জাহিদ।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের উপ কমিশনার মো. আল আমিন বলেন, সকাল ৯টার দিকে দুবাই থেকে ফ্লাইট বিজি ২৪৮ ওসমানীতে অবতরণ করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ৪ যাত্রীর লাগেজ তল্লাশি করে ১১ কেজি ২২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি বলেন, স্বর্ণগুলো আয়রন মেশিন ও জুসার মেশিনের নীচে স্বর্ণ ঢালাই করে খুবই দক্ষতার সাথে তারা সিলেটে নিয়ে আসেন। যার মূল্য প্রায় ৭ কোটি টাকা।

 

Share





Related News

Comments are Closed