ওমিক্রনে অস্ট্রেলিয়ায় প্রথম মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনা ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে ওমিক্রনে মৃত্যুর এ খবর জানা গেল।
সোমবার (২৭ ডিসেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার ওমিক্রনে আক্রান্ত অস্ট্রেলিয়ার ওই ব্যক্তি মারা যান। তার বয়স আনুমানিক ৮০ বছর। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন।
প্রায় দুই বছর অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণ ঠেকাতে দফায় দফায় বিধিনিষেধ দেওয়া হয়। মাঝে সংক্রমণ কমে আসায় বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছিল। কিন্তু এ সময়ে ওমিক্রনে মৃত্যুর সংবাদে আবারো বিধিনিষেধের শঙ্কা।
অস্ট্রেলিয়ার এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাওয়ার জন্য সীমান্ত খুলে দেওয়া হয়েছিল। কোয়ারেন্টিনের শর্ত ছাড়াই বিদেশ থেকে অস্ট্রেলিয়ানরা ফিরতে শুরু করেছিলেন। এর মধ্যে দেশজুড়ে ওমিক্রনের বিস্তারে অস্ট্রেলিয়ায় মহামারি এই ভাইরাসে শনাক্ত আগের সব রেকর্ড ভেঙেছে।
ওমিক্রন ধরনে আক্রান্ত ব্যক্তির মৃত্যু নিয়ে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ অবশ্য তেমন বিস্তারিত কিছু জানায়নি। শুধু জানানো হয়েছে যে প্রবীণদের একটি কেয়ার সেন্টার থেকে ওই ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত হন। পরে সিডনির একটি হাসপাতালে মৃত্যু হয় তার। তিনি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের বাসিন্দা।
নিউ সাউথ ওয়েলসের মহামারিবিদ ক্রিস্টিন সেলভে সরকারি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘ওই মৃত্যুর সঙ্গে করোনাভাইরাসের উদ্বেগজনক ধরন ওমিক্রন যুক্ত।’
এর আগে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রে ওমিক্রনে মৃত্যু হয়েছে কয়েকজনের।
এদিকে, বিশ্বের বিভিন্ন দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ। যুক্তরাজ্যে একদিনে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২০ হাজারের বেশি, যাদের মধ্যে ওমিক্রনে সংক্রমিত ২৩ হাজার ৭০০।
অন্যদিকে, ভারতের মধ্যপ্রদেশে ও হিমাচলেও ছড়িয়ে পড়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। সংক্রমণ বাড়তে থাকায় কর্ণাটক রাজ্যে ১০ দিনের রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। এদিকে নতুন বছরকে সামনে রেখে বিশ্বজুড়ে আরও দেড় হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed