সিলেট নগরী থেকে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কলবাখানীর মাদ্রাসা থেকে এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ আব্দুল্লাহ আল মাহদী (১০) ছাতক উপজেলার রাজারগাঁও বর্তমানে নগরীর মজুমদারপাড়ার বাসিন্দা বিলাল আহমদের পুত্র।
নিখোঁজ ছাত্রের পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল ৯টার দিকে মাহদী কলবাখানীর জামেয়া সিদ্দিকিয়া হামিউস সুন্নাহ মাদ্রাসা থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। শিক্ষকরা খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি তার পিতাকে জানান। স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজ মাহদীর শারীরিক উচ্চতা ৪ ফুট ২ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার, স্বাস্থ্য হালকা। তার পরনে ছিল ফুলহাতা গেঞ্জি এবং পায়জামা।
নিখোঁজ মাহদীর কোন খোঁজ পেলে ০১৭১৯-৪২৬৯২৭ অথবা ০১৬১৯-৪২৬৯২৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed