প্রকৌশলী আশফাকের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: জিয়া পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশফাক আহমদ নগরীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।
জিয়া পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা জিয়া পরিষদের সভাপতি প্রকৌশলী আশফাক আহমদের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিলেট জিয়া পরিষদের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২২ ডিসেম্বর বুধবার বাদ যোহর হযরত মিয়া ফাজিলচিশত (রহ.) জামে মসজিদে এই কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জিয়া পরিষদ সিলেট মহানগর শাখার সাধারন সম্পাদক ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফা, সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দীন জায়গীরদার, সহ-সভাপতি রেজাউল করিম আলো, যুগ্ম-সম্পাদক শামিম মজুমদার, জেলা সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, জেলা বিএনপি নেতা আব্দুল মালেক, মহানগর জিয়া পরিষদের প্রচার সম্পাদক সাহেদ আহমদ, যুব নেতা হাবিবুর রহমান হাবিব, মুহিত হাসান, আব্দুল মুকিত সুমেল, আমির হোসেন, আব্দুর রকির মুস্তাক, আপন আহমদ, আব্দুস সাহিদ, সুমন আহমদ, এহসান রেজা, সমছু উদ্দিন, জুনেদ আহমদ, আব্দুল মন্নান, সাগর আহমদ প্রমুখ।
দোয়া পরিচালনা করেন হযরত মিয়া ফাজিলচিশত (রহ.) জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা জাকারিয়া।
Related News
কুমিল্লার কাউছার হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসামে হোটেলকর্মী কাউছার হত্যা মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে সিলেট থেকেRead More
সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১Read More



Comments are Closed