Main Menu

সিলেট-জকিগঞ্জ সড়কের পাশে অবৈধ পাথর ব্যবসা

বিশেষ সংবাদদাতা: সিলেট-গোলাপগঞ্জ-জকিগঞ্জ সড়কের ব্যস্ততম এলাকা দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়ন অফিস সংলগ্ন ও মাদক অধিদপ্তর নিয়ন্ত্রন অফিসের গেইট সংলগ্ন এলাকায় রাস্তার উপরে দেদারছে চলছে পাথর ব্যবসা। সম্প্রতি একটি চক্র দু’মাস ধরে রাস্তায় পাশে পাথর রেখে ব্যবসা করে আসছে।

জানা যায়, গভীর রাতে ট্রাক দিয়ে ওই এলাকায় পাথর ফেলে স্টক করা হয়। দিনের বেলায় ছোট ছোট ট্রাক ও পিকআপ দিয়ে বিভিন্ন জায়গায় পাথর বিক্রি করা হয়। রাস্তার পাশে পাথর গাড়িতে লোড ও আনলোডের কারণে রাস্তার পাশে বড় গর্তের সৃষ্টি হচ্ছে। দিনের বেলায় ব্যস্ততম সড়কের উপর গাড়ি রেখে ট্রাক দিয়ে পাথর লোড করতে দেখা যায়। এতে প্রায় সময়ই রাস্তায় যানজট লেগে থাকে এবং অনেক সময় ছোট খাটো দুর্ঘটনা ঘটছে।

এ ব্যাপারে সিলেট সড়ক বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মুস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তার জানা নেই, তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed