Main Menu

বিয়ানীবাজারে আ’লীগের ৪ নেতা বহিস্কার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চলমান ইউপি নির্বাচনকে সামনে রেখে আরো ৪ নেতাকে বহিস্কার করেছে আওয়ামী লীগ। দলীয় নৌকার প্রার্থীর বিরুদ্ধে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিয়ানীবাজার উপজেলায় ৪ নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভােকেট মোঃ নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিস্কৃতরা হলেন- কুড়ারবাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুতিউর রহমান (তুতা), ৭নং মাথিউরা ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম (বাবুল), ৮নং তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বিবেকানন্দ দাস, ১১নং লাউতা ইউনিয়ন আওয়ামী লীগ সমর্থক মোহাম্মদ গৌছ উদ্দিন।

তারা সকলেই নিজ নিজ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

Share





Related News

Comments are Closed