প্রাথমিকের শীতকালীন ছুটি ২৪ ডিসেম্বর থেকে
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি ২৪ ডিসেম্বর থেকে শুরু হবে। অর্থাৎ ২৩ ডিসেম্বর পর্যন্ত ক্লাস চলবে। শনিবার (১৮ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সার্কুলারে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) ও শীতকালীন অবকাশ হিসেবে বর্ষপঞ্জিতে উল্লিখিত ১৯ থেকে ২৯ ডিসেম্বর তারিখের পরিবর্তে ২৪ থেকে ২৯ ডিসেম্বর (৬ দিন) পুনঃনির্ধারণ করা হয়েছে।
যদিও পূর্ব ঘোষিত সূচি অনুসারে, রোববার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক শীতকালীন ছুটি শুরু হওয়ার কথা। এর একদিন আগে শনিবার প্রাথমিকের বিভাগীয় উপ-পরিচালকরা প্রধান শিক্ষকদের নির্দেশ দেন ২৩ ডিসেম্বর পর্যন্ত ক্লাস চালিয়ে যেতে।
দেশে কভিডের কারণে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর থেকে সীমিত আকারে চালু করা হয়। বিদ্যালয়ের এই শিখন ঘাটতি দূর করতে বিভিন্ন পদক্ষেপের পরও ক্লাস যতটা সম্ভব চালু রাখার ব্যাপারে চিন্তা করছে কর্তৃপক্ষ। এ থেকেই ২৩ ডিসেম্বর পর্যন্ত ক্লাস চালু রেখে নতুন সার্কুলার জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ক্যালেন্ডার অনুযায়ী, ১৯ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয় বন্ধ। এ হিসেবে দেশের প্রায় সব প্রাথমিক বিদ্যালয়ে মৌখিক বা লিখিত মূল্যায়ন শেষ করা হয়েছে এরইমধ্যে। বেশির ভাগ শিক্ষার্থী বিদ্যালয়ে আসা বন্ধ করে আত্মীয়-স্বজনের বাড়িতে বা দূর-দূরান্তে বেড়াতে চলে গেছে বলে জানা গেছে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed