‘মুক্তিযুদ্ধের বাংলাদেশকে বাঁচাতে হবে, বাঁচিয়ে রাখতে হবে’
বৈশাখী নিউজ ডেস্ক: সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী বিশ^বিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ড. সৈয়দ আবদুল্লাহ আল মামুন বলেছেন, সম্প্রীতি, সহাবস্থান ও বৈষম্যমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার তাগিদ থেকেই বাংলাদেশ নামক স্বাধীন ভূখন্ডের সৃষ্টি। দীর্ঘ লড়াই সংগ্রাম ও এক সাগর রক্তের বিনিময়ে অর্জন হয় বাঙ্গালীর স্বাধীনতা, যার নের্তত্বে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য ৭৫ এ স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে শোষণমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্নকে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, সেই সময় থেকে যারা ক্ষমতায় এসেছেন তারাই তিলে তিলে মুক্তিযুদ্ধের চেতনাকে বিসর্জন দিয়ে অপশক্তি, সাম্প্রদায়িকতাবাদ, দুর্নীতি, লুটেরা ও মাফিয়াদের পৃষ্ঠপোষকতা করেছেন। ফলশ্রুতিতে দেশ আজ মাফিয়া, গডফাদার, সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ ও সম্প্রদায়িক মৌলবাদী চক্রের খপ্পরে পড়েছে। দেশের মহান স্বাধীনতা ও বিজয়ের সূবর্নজয়ন্তীতে এসে আজ তাই বলতে হচ্ছে- ৭২ এর চেতনায় জাতিকে ফের ঐক্যবদ্ধ হতে হবে।
ড. মামুন শনিবার (১৮ ডিসেম্বর) সিলেটে স্বাধীনতা ও বিজয়ের সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সংগঠনের উদ্যোগে র্যালি পরবর্তী বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক এনামুল মুনীর এর সভাপতিত্বে বিভাগীয় সমাবেশে প্রধান আলোচকের বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সালেহ আহমদ।
জেলা সদস্য সচিব দেবব্রত রায় দিপনের সঞ্চালনায় সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে ড. সালেহ আহমদ বলেন, স্বাধীনতা ও বিজয়ের সূবর্ণজয়ন্তীর এই শুভক্ষণে আওয়াজ উঠতে হবে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে বাঁচাতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশের আওয়াজ কমছে, বাড়ছে সাম্প্রদায়িক অপশক্তির উত্থান। সূবর্ণজয়ন্তীর এই সময়টি আমাদের জন্য মঙ্গলজনক নয়। জঙ্গীবাদ এখনও নির্মূল হয়নি শতভাগ। দেশে সাম্প্রদায়িক সহিংসতার বিচার হয়নি একটিও। আজ অপশক্তি মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। সম্মিলিত সামাজিক আন্দোলনের এই আওয়াজ ছড়িয়ে দিতে হবে দেশের তৃণমূল পর্যায়ে। তৃণমূলের আওয়াজ শাণিত হলেই গণজাগরণ সম্ভব।
তিনি বলেন, শোষণ ও বঞ্চনার বিপরীতে গণমানুষের জাগরণই মুক্তিযুদ্ধের পথ ধরে আজকের বাংলাদেশ।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ, সানোয়ার হোসেন শামসি, ওয়ার্কার্স পার্টি সিলেটঁ জেলা সভাপতি কমরেড সিকান্দর আলী, ঐক্যন্যাপ সিলেট জেলা সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল, উদয়ন দাস পুরকায়স্থ, হবিগঞ্জ জেলা আহবায়ক মুক্তিযোদ্ধা কাজল চৌধুরী, মৌলভীবাজার জেলা সভাপতি বক্সী ইকবাল আহমদ, ছড়াকার ও সংগঠন পরিতোষ বাবলু, সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা কমিটির সিনিয়র সদস্য ফজলুর রহমান, সহকারী অধ্যাপক জান্নাত আর খান পান্না, রসময় ভট্টাচার্য, নারী উদ্যোক্তা মুনা আক্তার, আনন্দ ষ্টেশন সিলেটের সমন্বয়ক সন্দিপন শুভ ও কবি অজয় বৈদ্য অন্তর প্রমুখ।
সমাবেশের শুরুতে গণসঙ্গীত পরিবেশন করেন সিলেটের বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী অংশুমান দত্ত অঞ্জন।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed