বিশ্বনাথে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে হেনা বেগম (৩০) নামে এক নারী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের জয়নগর নোয়াপাড়া গ্রামের তফজ্জুল আলীর মেয়ে।
হেনা বেগম দুই সন্তানের জননী। তার স্বামীর বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সাতপাড়া গ্রামে। স্বামী রফিক মিয়া সৌদি আরব প্রবাসী।
জানা গেছে, স্বামী প্রবাসে অবস্থান করায় ছোট দুই সন্তানকে নিয়ে প্রায় মাস খানেক ধরে পিত্রালয়ে অবস্থান করছিলেন হেনা বেগম। গত শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার দিকে শয়ন কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গলায় কাপড় পেছিয়ে আত্মহত্যা করেন হেনা বেগম।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন বলেন, প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে শশুর বাড়ি যাওয়া নিয়ে স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছেন হেনা বেগম।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে হয়েছে বলে তিনি জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed