সিলেট জেলা ষ্টেডিয়ামে শপথ পাঠ করলেন হাজারো মানুষ
বৈশাখী নিউজ ডেস্ক: বিজয়ের ৫০ বছর পূর্তিতে সারা দেশের ন্যায় সিলেটেও শপথ পাঠে অংশ নেন হাজারো মানুষ। এর অংশ হিসেবে নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ বেলা সাড়ে ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে কয়েক হাজার মানুষ জড়ো হন। লাল সবুজের পতাকা হাতে প্রধানমন্ত্রীর সাথে শপথ বাক্য পাঠ করেন সিলেটের প্রায় ২০ হাজার মানুষ।
সেখানে অংশ নেয়া হাজারো মানুষের কণ্ঠে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান’ শোভা পায়। এ সময় স্টেডিয়ামে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।
সিলেটের সিভিল ও পুলিশ প্রশাসন, আওয়ামী লীগের নেতা-কর্মী, বীরমুক্তিযোদ্ধাসহ স্কুল কলেজ সহ সরকারি আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা জড়ো হন স্টেডিয়ামে।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান শুরু হয় বিকেল সাড়ে চারটায়। প্রথমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ পাঠের জন্য বক্তব্য শুরু করেন। সাথে সাথে পুরো ষ্টেডিয়াম নিরবতায় ছেয়ে যায়। সবার দৃষ্টি ডিজিটাল স্ক্রিনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের দিকে। বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী শপথ পাঠ করান।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed