Main Menu

বিজয় দিবসে ছাতক প্রেসক্লাবের আলোচনা সভা

ছাতক প্রতিনিধি: মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ছাতক প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের রোকেয়া ম্যানশনস্থ ছাতক প্রেসক্লাব কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুস সামাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, ছাতক সদর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট নিরঞ্জন চন্দ্র সরকার।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আখতারুজ্জান। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস নিয়ে কবিতা পাঠ করেন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি।

এসময় সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ, মকবুল আলী, আলতাব আলী, বীর মুক্তিযোদ্ধা লালু শাহ, বীর মুক্তিযোদ্ধা শুকুর আলী, বীর মুক্তিযোদ্ধা আছদ্দর আলী, বীর মুক্তিযোদ্ধা হুশিয়ার আলী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, ছাতক রেলওয়ে শ্রমিকলীগের আহবায়ক কমিটির সদস্য সচিব মাহমুদ আলম, ছাতক প্রেসক্লাবের ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল হাসান সবুজ, প্রেসক্লাব সদস্য শাহ মোহাম্মদ আলী মুজিব, মোশাহিদ আলী, আরিফুর রহমান মানিক, সাংবাদিক আবু বক্কর প্রমুখ। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন, সাংবাদিক লুৎফুর রহমান শাওন।

সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছে এ মহান বিজয়। মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদ মুক্তিযুদ্ধাদের আত্মহুতিকে বুকে লালন করে আমরা এগিয়ে যেতে হবে। আমরা সকল মুক্তিযুদ্ধাগণ গর্বিত উল্লেখ করে তিনি বলেন, মহান স্বাধীনতার দীর্ঘ পঞ্চাশ বছর পূর্ণ করে আজ ‘১৬ই ডিসেম্বর ২০২১’ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান পালন করতে পেরেছি। কিন্তু অত্যন্ত দু:খের বিষয় যে, ছাতক উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ পালন অনুষ্ঠানে স্থানীয় মুক্তিযুদ্ধাদের সঠিক মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেন। বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর এক পেশে মনোভাব নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের অবজ্ঞা করেছেন।

ছাতক প্রেসক্লাব সভাপতি তাঁর বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে আমরা পথ চলছি। ছাতক প্রেসক্লাবের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসসহ প্রতিটি জাতীয় দিবসে বিভিন্ন আয়োজনের মাধ্যমে পালন করে আসছি। কিন্তু ছাতক উপজেলা প্রশাসন কর্তৃক মহান বিজয় দিবস, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ন্যায় ছাতক প্রেসক্লাবের সাংবাদিকদের আমন্ত্রন করা হয়নি। তাঁর এমন আচরণে বীর মুক্তিযোদ্ধারা যেভাবে কষ্ট পেয়েছেন ঠিক তেমনি আমাদের সাংবাদিকরাও পেয়েছেন কষ্ট। তাই ১৬ ডিসেম্বর থেকে উপজেলা প্রশাসনের সকল সংবাদ বর্জনের ঘোষণা দেয়া হয়।

 

Share





Related News

Comments are Closed