Main Menu

লাল সবুজ আনন্দের পতাকায় ঝলমলে প্রতিদিন

শাহ মনসুর আলী নোমান: ডিসেম্বর বাংলাদেশের লাল সবুজ আনন্দের পতাকায় ঝলমলে প্রতিদিন।ডিসেম্বর মাস।বাংলাদেশের চূড়ান্ত বিজয়ের মাস।১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। দিনটি আমাদের উৎসবের দিন, উদযাপনের দিন।এই বিজয় উদযাপনের অন‌্যতম অনুষঙ্গ লাল-সবুজ জাতীয় পতাকা। মাস জুড়ে চলে বিজয়ের আনন্দের লাল- সবুজ সমারোহ। লাল সবুজ রঙে গোটা বাংলাদেশ সেজে ওঠে। সিলেটে লাল সবুজের পতাকা নিয়ে ছুটছেন পতাকার ফেরিওয়ালা। তাদের পতাকায় নগরের বিভিন্ন স্থাপনা সেজে ওঠে মহান বিজয়ের আলোতে। বিজয় দিবসে নগরবাসীর পোশাকেও আসে লাল-সবুজের ছোঁয়া।

মহান বিজয়ের মাসের উদ্দীপনা বাংলাদেশের মানুষের মনে দেশপ্রেমের চেতনা বাড়িয়ে দেয়।আমাদের মহান বিজয় দিবসকে কেন্দ্র করে সিলেটে জমজমাট হয়ে উঠেছে জাতীয় পতাকা’র বেচাকেনা। বিভিন্ন গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি, অফিসের ডেস্ক, বাড়ির ছাদ, দোকানপাটেও উড়ছে বিজয়ের নিশান আমাদের জাতীয় পতাকা।

বিজয় দিবসকে সামনে রেখে লাল-সবুজের পতাকা নিয়ে সিলেট শহরের অলি-গলি, পাড়া-মহল্লা, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যস্ততম এলাকা এবং রাস্তা-ঘাটে ঘুরে বেড়ান একদল মানুষ।

ডিসেম্বর মাসের শুরু থেকেই পতাকা বিক্রির উৎসব শুরু হয়েছে। চলবে বিজয় দিবস পর্যন্ত। মৌসুমি পতাকা বিক্রেতারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন জাতীয় পতাকা বিক্রি করে।

ছবিতে সিলেট শহরের কোর্ট পয়েন্ট এলাকায় ও জেলা পরিষদের সামনে পতাকা বিক্রি করতে ব্যস্ত এই যুবক।

 

Share





Related News

Comments are Closed