মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, মা-ছেলে নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের দক্ষিণখান এলাকায় ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসে থাকা মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাবা ও মেয়ে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গাজীপুরের দাক্ষিণখান এলাকার বাসিন্দা আবুল হাসানের স্ত্রী মাহমুদা আক্তার মিতু (২৬) ও তার ছেলে শোয়াইব (২)। এ ঘটনায় আবুল হাসান (৪০) ও তার মেয়ে লাবিবা (৬) আহত হয়েছেন। তাদের গ্রামের বাড়ি শরিয়তপুরের নড়িয়া থানার দিনার এলাকায়।
আহত আবুল হাসান জানান, দুর্ঘটনার আগে রেল ক্রসিংয়ের ব্যারিয়ার তোলা ছিল বলে তিনি মাইক্রোবাসটি নিয়ে ক্রসিং পার হওয়ার চেষ্টা করেছিলেন। মাইক্রোবাসটির অর্ধেকের বেশি পার হয়ে গেলেও পেছনের অংশ ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে।
রেলওয়ের কমলাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল হক জানান, বৃহস্পতিবার ভোরে আবুল হাসান নিজে মাইক্রোবাসটি চালিয়ে শরিয়তপুরে মামার বাড়ি যাওয়ার উদ্দেশে স্ত্রী-সন্তানদের নিয়ে রওনা দেন। পথে দক্ষিণ খান রেলক্রসিং পার হওয়ার সময় ভোর সাড়ে ৪টার দিকে মাইক্রোবাসটির পেছনের অংশে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে ১৫-২০ হাত দূরে রেলপথের পাশে গিয়ে পড়ে যায়। এতে আবুল হাসান ও তার মেয়ে লাবিবা (৬) আহত এবং তার স্ত্রী মিতু ও শিশুপুত্র শোয়াইব নিহত হন। হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ধীরাশ্রম রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. হেলাল উদ্দিন জানান, ঘন কুয়াশার মধ্যে নীলসাগর এক্সপ্রেস ট্রেন মাইক্রোবাসটির পিছন দিকে ধাক্কা দেয়।
Related News
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনের মিছিল আরও বড় করার হুঁশিয়ারিRead More
নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্টRead More



Comments are Closed