Main Menu

বিশ্বনাথে ২০১০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিশ্বনাথে ২০১০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে- কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার পাটুলীগ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ বাছির মিয়া (৪৫), সুনামগঞ্জ জেলার ছাতক থানার চরের বন্দ গ্রামের মৃত হাজী ময়না মিয়ার ছেলে মোঃ মামুন মিয়া (৪০) এবং একই এলাকার মন্ডলীভোগ গ্রামের মোঃ রহমত আলীর ছেলে জিয়াউর রহমান (৩৩)।

বুধবার জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার (দক্ষিণ) অফিসার ইনচার্জ মোঃ ইকতিয়ার উদ্দিনের নেতৃত্বে ডিবি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে বিশ্বনাথ উপজেলার মাহতাবপুর গ্রামের সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের উত্তরপাশে খালি জায়গায় অভিযান চালায়। এসময় আসামীদের দেহ তল্লাশী করে ২০১০ পিস ইয়াবা উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসার সাথে জড়িত আরো কয়েকজন পালিয়ে যায়।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার (দক্ষিণ) এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

Share





Related News

Comments are Closed