মার্কিন ভিসা বাতিলের তথ্য সঠিক নয়: সাবেক সেনাপ্রধান
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিল করার যে খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে তা সঠিক নয় বলে দাবি করেছেন তিনি।
বুধবার (১৫ ডিসেম্বর) এ তথ্য জানান জেনারেল (অব.) আজিজ। তিনি বলেন, ‘আমার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের তথ্য সঠিক নয়। যুক্তরাষ্ট্রের কোনো কর্তৃপক্ষ মেইলে বা ডাকে এখনও আমাকে এ বিষয়ে কিছু জানায়নি।’ এটি স্বার্থান্বেষী মহলের বিশেষ উদ্দেশ্যে পরিচালিত গুজব বলে তিনি মনে করেন।
এর আগে ১৪ ডিসেম্বর সোমবার বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, সম্প্রতি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিল করে এক চিঠির মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হয়েছে।
আজিজ আহমেদ সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পালন শেষে এ বছরের ২৪ জুন অবসরে যান। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন।
সূত্র: সমকাল।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed