বুরহান উদ্দিন (র.) মাজারের বার্ষিক উরুস এবার হচ্ছে না
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের প্রথম মুসলমান হযরত শাহ গাজী সৈয়দ বুরহান উদ্দিন (র.) এর আগামী ১৯ ২০ ও ২১ ডিসেম্বর বার্ষিক উরুস শরীফ এবার হচ্ছে না। মাজারের খাদেম আতাউর রহমান মতোয়াল্লী মঙ্গলবার এক সংবাদ বিঞ্জপ্তিতে এ কথা জানান।
বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, উরুসের প্রস্তুতি হিসেবে প্রশাসনের কাছে অনুমতি চাইলে প্রশাসন কভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণ দেখিয়ে এবারের উরুসের অনুমতি দেননি।
হযরত শাহ গাজী সৈয়দ বুরহান উদ্দিন (র.) এর দেশ এবং বিদেশের সকল ভক্তবৃন্দ ও আশেকানদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, আপনারা দুর দুরান্ত থেকে অযথা কষ্ট করে আসবেন না। আল্লাহর কাছে দোয়া করেন কভিড পরিস্থিতি ভাল হলে পরের বছর আবার উরুস শরীফে মিলিত হবো ইনশাল্লাহ। এ পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভাল রাখুন এই আশা রাখি।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed