বাহুবলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সুদীপ্ত দাশ এ রায় দেন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নিহতের শাশুড়িসহ দু’জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামি সৈয়দ হেলাল মিয়া (২৪)। তিনি বাহুবল উপজেলার লাকুড়ীপাড়া গ্রামের সৈয়দ জিতু মিয়ার ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি বাহুবল উপজেলার বড়গাঁও গ্রামের আব্দুল হামিদ চৌধুরীর মেয়ে লাভলী আক্তারকে বিয়ে করেন একই উপজেলার লাকড়ীপাড়া গ্রামের দণ্ডপ্রাপ্ত আসামি সৈয়দ হেলাল মিয়া। বিয়ের কিছুদিন পর ১ লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন শুরু করেন। যৌতুক না দেয়ায় একই বছর ২৩ সেপ্টেম্বর লাভলী আক্তারকে নির্যাতন করে হত্যা করেন। ঘটনার পর লাশ ফেলে বাড়ি থেকে চলে যান স্বামীসহ আত্মীয় স্বজনরা।
ঘটনার পর ২৮ সেপ্টেম্বর নিহত লাভলী আক্তারের বড় ভাই শাহীন চৌধুরী বাদি হয়ে স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে হত্যা মামলা করেন। মামলার পর বাহুবল থানা পুলিশের তৎকালীন এসআই মহরম আলী তদন্ত করে তিনজনের বিরুদ্ধে ২০১৮ সালের ২৪ অক্টোবর আদালতে চার্জশিট দেন। আদালত রাষ্ট্রপক্ষের ২৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।
Related News
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবRead More
শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর সাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডRead More



Comments are Closed