Main Menu

শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

বৈশাখী নিউজ ডেস্ক: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেট নগরের চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রেসক্লাবের সভাপতি, মুক্তিযুদ্ধ গবেষক আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদের নেতৃত্বে ক্লাব নেতৃবৃন্দ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলেল এ শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।

এসময় সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সহসাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, ক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শংকর দাস, কার্যনির্বাহী সদস্য ইউসুফ আলী, মিঠু দাস জয়, সিনিয়র সদস্য মোহাম্মদ মহসীন, মামুন হাসান, শফিকুর রহমান চৌধুরী, সদস্য দিব্য জ্যোতি সী, সুব্রত দাস, পল্লব ভট্টাচার্য্য, সহযোগী সদস্য সাজলু লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed