Main Menu

সিলেটে প্রথমদিন টিকা পেল ২ হাজার ১২১ স্কুল শিক্ষার্থী

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে প্রথমদিন সোমবার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ১২১ জন শিক্ষার্থী করোনা টিকা পেয়েছে। উৎসবমুখর পরিবেশে স্কুল শিক্ষার্থীরা টিকা গ্রহণ করে। তাদের প্রত্যেকের বয়স ১২ থেকে ১৭ বছর।

নগরীর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ে বুথ করে টিকা দেওয়া হয়।

এতে স্বাস্থ্য সংশ্লিষ্টরা ছাড়াও স্কুলের শিক্ষক, বিএনসিসি ও রেডক্রসের সদস্যরা সহযোগিতা করেন। পর্যায়ক্রমে আরও তিনদিন ওই কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে।

এই চার স্কুলের শিক্ষার্থীদের টিকা প্রদান শেষ হওয়ার পর অন্য স্কুলের শিক্ষার্থীরা এ সকল কেন্দ্রে টিকা দিতে পারবে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মক র্তা ডা. জাহিদুল ইসলাম।

তিনি জানান, প্রথম পর্যায়ে নগরীতে ২৫ হাজার ৫শ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। প্রথমদিন ২ হাজার ২২১ জনের মধ্যে ছাত্র ১ হাজার ২৫ জন ও ছাত্রী ১ হাজার ৯৬ জন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৫৮০, অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫৬৩, ব্লুবার্ড স্কুলে ৪৭৩ ও পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে ৫০৫ জন রয়েছেন।

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান জানিয়েছেন, প্রথমদিন ৯ম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা টিকা নিয়েছেন। মঙ্গলবার ও আগামী শনিবার (১৮ ডিসেম্বর) অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা টিকা নেবেন।

Share





Related News

Comments are Closed