Main Menu

সিলেটে ৭৪৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে অভিযান চালিয়ে ৭৪৫ পিস ইয়াবাসহ হেলিম মিয়া (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব ।

রোববার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে নগরীর জেল রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হেলিম মিয়া নগরীর মিরাবাজার এলাকার আগপাড়ার মৌসুমী-৭৬ নং বাসার বাসিন্দা নুরুল ইসলামের পুত্র।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, (সদর ক্যাম্প) সিলেট এর একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

সোমবার র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed