পঞ্চগড়ে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত
মো. সফিকুল আলম দোলন, প্রতিনিধি পঞ্চগড়: আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদ্যাপন উপলক্ষে পঞ্চগড়ের বোদায় ‘আপনার অধিকার-আপনার দায়িত্ব -দূর্নীতিকে না বলুন ’ এই প্রতিপাদ্য নিয়ে বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বোদা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক প্রবীর চন্দ এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মখলেছুর রহমান জিল্লু, বোদা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক রাশেদুজ্জামান বাবু, বোদা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ- সভাপতি আলহাজ¦ মো.সোলেমান আলী, বোদা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আনিসুজ্জামান নতুন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সূচনা সংস্থার প্রধান নির্বাহী সফিকুল আলম দোলন, দৃষ্টিদান সংস্থার মনোরঞ্জন সরকার, পল্লী সাহিত্য সংস্থার হারুন অর রশিদ, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের মালেকা বেগম প্রমুখ। এতে সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এদিকে সূচনা সংস্থা সমৃদ্ধি কর্মসূচি আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদ্যাপন উপলক্ষ্যে ‘আপনার অধিকার-আপনার দায়িত্ব-দূর্নীতিকে না বলুন ’ এই প্রতিপাদ্য নিয়ে বোদা ইউনিয়নের নাসির মন্ডল হাটে এক মানব বন্ধন ও আলোচনা সভার আয়োজন করে।
মানববন্ধনে আলোচনা সভায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা সইমদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক বাবু উদয় কুমার ঘোষ, মন্ডলহাট মাদ্রাসার সহকারি শিক্ষক আব্দুস সালাম, ঋণ সমন্বয়কারি আব্দুল গফুর, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা আরিফুজ্জামান আরিফ, সিদ্দিক আলী,তাপস সেন প্রমুখ। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সুচনার কর্মকর্তা-কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন ।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed