শান্তিগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
সুনামগঞ্জ প্রতিনিধিঃ “আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে র্যালী পরবর্তী আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দিলীপ তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা ধীরাজ নন্দী, শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, গনিগঞ্জ ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ মোহন দাস, ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ওমর আলী, দরগাপাশা ইউপি সচিব মিতালী তালুকদার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল দাস প্রমুখ।
Related News
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed