Main Menu

ফটোফিচার, টুকেরবাজারের সবজি কেনাবেচার হাট

শাহ মনসুর আলী নোমান: সিলেট শহরতলীর টুকেরবাজার হয়ে উঠেছে পাইকারি এবং খুচরা সবজি ক্রয়-বিক্রয়ের জমজমাট স্থান।

সুরমা এবং বাসিয়া নদীবিধৌত কয়েকটি ইউনিয়নের এক বিরাট জনগোষ্ঠী শীতকালীন সবজি বিক্রি করতে ব্যাস্ত সময় পার করছেন।

স্থানীয় কৃষকেরা সবজি বিক্রি করার জন্য নৌকা যোগে সুরমা নদী পার হচ্ছেন।

এখানে সবজি চাষে আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন হয় না এবং মূলধনও তুলনামূলকভাবে কম লাগে।স্বল্প সময়েই সবজি বিক্রি উপযোগী হয়ে ওঠে।

চলতি মৌসুমে সবজির দামও বেশ ভালো।সবজি চাষকেই টুকেরবাজার এলাকার কৃষকরা লাভজনক মনে করছেন বলে দিনদিন স্থানীয় কৃষকদের সবজি চাষে উৎসাহ বাড়ছে।

 

Share





Related News

Comments are Closed