রাজনগরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৭নং কামারচাক ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মোঃ আতাউর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই ইউনিয়নে তার প্রতিদ্বন্দ্বি আরো ৩ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় এবং একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বলে উপজেলা নির্বাচন অফিস জানায়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে কামারচাক ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী দাবি করে নৌকা প্রতীক চেয়ে ২ জনসহ মোট ৫ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ২৯ নভেম্বর যাচাই-বাছাইয়ে মোঃ আতাউর রহমানকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বহাল রেখে বর্তমান চেয়ারম্যান মোঃ নজমুল হক সেলিমের মনোনয়ন অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী খান। পরবর্তীতে মোঃ নজমুল হক সেলিম নৌকা প্রতীকসহ তার মনোনয়ন বহালের দাবি করে আপিল করলে গত ৫ ডিসেম্বর আপীলের শুনানী শেষে মোঃ নজমুল হক সেলিমের আবেদন না-মঞ্জুর করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন। মোঃ নজমুল হক সেলিমের আপিল আবেদন খারিজ হওয়ায় বৈধ প্রার্থী ছিলেন ৪ জন। ৬ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের দিনে আতাউর রহমান ছাড়া বাকী ৩ প্রার্থী জিয়াউর রহমান জিয়া, মান্না ছালামত, মো. ইনছান মিয়া প্রার্থীতা প্রত্যাহার করলে ওই ইউনিয়নে আতাউর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ এমদাদুল হক জানান, রাজনগরের কামারচাক ইউনিয়নে ৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। এক জনের আপীল আবেদন খারিজ হওয়ায় বাকী ৪ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। কিন্তু প্রত্যাহারের দিন ৩ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বিধি অনুযায়ী চেয়ারম্যান পদে আতাউর রহমান একমাত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed