জৈন্তাপুরে স্কুলছাত্রের উপর চোরাকারবারীদের হামলা
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে বিজিবির কাছে চোরাকারবারীদের তথ্য ফাঁস করায় স্কুল ছাত্রের উপর হামলা করেছে। পরিবারের দাবী তাকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করেছিল চোরাকারবারীরা। ঘটনাটি ঘটে উপজেলার নিজপাট ইউনিয়নের গৌরীশংকর গ্রামে। এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পরিবার ও এজাহার সূত্রে জানা যায়, গৌরীশংকর গ্রামের সরাফত আলীর ছেলে রুহেল আহমদ টিটু (১৫)। সে জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র। গৌরীশংকর গ্রাম ও তাদের বাড়ীর আশ-পাশ দিয়ে প্রতিদিন চোরাকারকারীরা ভারতীয় পণ্য আদান-প্রদান করে থাকে।
সম্প্রতি বিজিবি চোরাকারবারীদের মালামাল আটক করে। চোরাকারবারীদের দাবী বিজিবিকে তথ্য দিয়ে থাকে টিটু সহ এলাকাবাসী। এঘটনায় ৪ ডিসেম্বর শনিবার সকাল ৭টায় প্রতিদিনের ন্যায় টিটু নদীতে যায় হাত-মুখ দোয়ার জন্য। এসময় পূর্বে থেকে ওৎ পেতে থাকা চোরাকারবারী ইসলাম উদ্দিন ও হেমজা মিয়া টিটুকে জোরপূর্বক মটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায় হেমজা মিয়ার বাড়ীতে। ঘরের ভিতর দড়ি দিয়ে বেধে তাকে বেধড়ক মারপিট করতে থাকে। সংবাদ পেয়ে তার আত্মীয় স্বজনরা স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে টিটুর ভাই বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
ইউপি সদস্য মনছুর আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, টিটুর বাবা আমাকে ফোন করে বলার পর আমি তাদেরকে নিয়ে হেমজা মিয়ার বাড়ীতে যাই এবং টিটুকে উদ্ধার করে নিয়ে আসি।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর জানান, আমরা টিটুর পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed